পঞ্চগড় জেলার সব ধরনের কাপড়, জুতা ও কসমেটিকসের দোকান আজ বুধবার থেকে বন্ধ থাকবে। ঈদ বাজারের সময় করোনার বিস্তার ঠেকাতে গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, চেম্বার ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
×
