ঈদে ‘মনের কথা’ শোনাবেন ইভা রহমান

আপডেট : ২০ মে ২০২০, ১০:১৫ এএম

এটিএন বাংলার ঈদ আয়োজনে নিয়মিত সংযোজন ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না।

এ গায়িকা ‘মনের কথা’ শিরোনামের গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন চ্যানেলটিতে। প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টায়।

ইভা রহমানের গাওয়া গান নিয়ে এ পর্যন্ত ২৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেখান থেকেই বাছাই করা হয়েছে গানগুলো। আর চিত্রায়িত হয়েছে দেশ এবং বিদেশের মনোরম সব লোকেশনে।

নির্বাচিত গানগুলো— মন থেকে দূরে নয়, তুমি আসবে বলে কাল, পৃথিবীটা সূর্যের চারিদিকে, আমার চাঁদের আলো, মনের মতো তুমি, না বলা কথা, ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলে, কিছু স্বপ্ন কখনো পুরণ, মনের শহর, তুমি আসবে বলে এবং একা মন তরী।

এ দিকে ঈদের পরদিন একই চ্যানেলে একই সময়ে প্রচার হবে ইভার স্বামী ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। যিনি এটিএন বাংলার চেয়ারম্যানও। ২০১৬ সাল ঈদ থেকে তার সংগীতানুষ্ঠান নিয়মিত প্রচার হয়েছে আসছে এ চ্যানেলে।

বরাবরের মতো মৌলিক গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুরের ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানটি। দৃশ্যায়নের জন্য বেছে নেওয়া হয়েছে চমৎকার কিছু লোকেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত