রূপগঞ্জে নতুন করে আরো ১৭ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২০ মে ২০২০, ১২:৫৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে উপজেলায় মোট ১৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

 আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ দেশ রূপান্তরকে জানান, এ পর্যন্ত উপজেলায় মোট ১৩৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার ১৭২টি নমুনার পজিটিভ রিপোর্ট আসে।

এ নিয়ে উপজেলায় ১৩ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত রোগীরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত