করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে গিয়ে ‘দৈনিক বাংলাদেশের খবর’-এর ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এম মিজানুর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দৈনিক বাংলাদেশের খবরের স্টাফ রিপোর্টার এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করোনা পরীক্ষায় নমুনা দিতে যান মিজানুর। সেখানে অপেক্ষারত অবস্থায় তিনি অসুস্থ বোধ করেন। একপর্যায়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দীর্ঘক্ষণ সেখানেই পড়ে ছিলেন তিনি। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ মিজানুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
