মেষ : যন্ত্রপাতি, খাদ্যদ্রব্য ও বিলাসদ্রব্যের ব্যবসায় লাভ হবে। নতুন বন্ধু লাভ হবে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ : বিদেশ ভ্রমণের যোগ আছে। আত্মীয়দের জন্য মনের ওপর চাপ পড়বে। যানবাহনে সতর্ক থাকুন।
মিথুন : রোগ ও ঋণের ভয় দেখা যায়। প্রতিপক্ষ ক্ষতি করার জন্য পরিকল্পনা করবে। পরিচিতরা কাজে সহযোগিতা করবে।
কর্কট : কর্মক্ষেত্রে প্রতিপত্তি লাভ হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। বাসায় কিছুটা স্বস্তি ফিরে আসবে।
সিংহ : ব্যবসায় বৃদ্ধি পাবে ও আয় বাড়বে। যানবাহন লাভ হবে। কর্মচারীদের দিকে দৃষ্টি রাখুন।
কন্যা : বৈদেশিক বাণিজ্য শুভু। বন্ধুর সাহায্যে শত্রুকে দমন করা সহজ হবে। আয় বাড়বে।
তুলা : প্রেমের ক্ষেত্র শুভ। কিন্তু আইনের মাধ্যমে বিবাহবিচ্ছেদের যোগ আছে। সন্তানের স্বাস্থ্যে দিকে নজর রাখুন।
বৃশ্চিক : নতুন পরিকল্পনা কার্যকর করতে স্বল্প ভ্রমণের যোগ আছে। আত্মীয়দের জন্য ব্যয় বাড়তে পারে। কাজে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে।
ধনু : দীর্ঘ ভ্রমণে আয় বৃদ্ধি পাবে। সংসারে শান্তি বজায় থাকবে। প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
মকর : চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ নয়। ব্যবসার কাজে পরিশ্রম বাড়বে। শরীরে ক্লান্তি আসতে পারে।
কুম্ভ : প্রতিপক্ষের চাপে অর্থ খরচ হবে। প্রেম-রোমান্স শুভ নয়। রোগ বৃদ্ধির যোগ আছে।
মীন : দাম্পত্য কলহ আইনে যেতে পারে। আশা পূরণ হবে। আয় বাড়বে ও সঞ্চয় হবে।
