করোনা আক্রান্ত মায়েরা জন্ম দিলো শতাধিক সুস্থ শিশু

আপডেট : ২১ মে ২০২০, ১২:০১ পিএম

ভারতে একটি হাসপাতালে করোনা আক্রান্ত মায়েরা শতাধিক সুস্থ শিশুর জন্ম দিয়েছেন। দেশটির সবচেয়ে বড় শহর মুম্বাইতে এই ঘটনা ঘটে। 

বিবিসি জানায়, মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে জন্ম নেয় ১১৫ টি শিশু। যাদের মায়েরা করোনায় আক্রান্ত ছিল।

এসব শিশুদের মধ্যে তিনটির কভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছে। মায়েদের মধ্যে দুইজন করোনায় মারা গেছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে শিশু জন্মদানের আগেই।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫৬ টি শিশু হচ্ছে ছেলে এবং ৫৯টি মেয়ে। ৬৫ জন চিকিৎসক এবং দুই ডজন নার্সের তত্ত্ববধায়নে এসব শিশুর জন্ম হয়।

৪০ শয্যার হাসপাতালটিতে আরও ৩৪টি শয্যা যুক্ত করা হচ্ছে। আরও বেশি প্রসূতি নারীকে সেবা দিতে নেয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

এদিকে দ্য হিন্দুর লাইভ আপডেট বৃহস্পতিবার সকালে জানায়, এখন পর্যন্ত ভারতে এক লাখ ১২ হাজার ৪৫০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার ৪৩৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত