মৌলভীবাজারে নতুন করে একদিনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ জন।
বৃহস্পতিবার ঢাকার পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষায় নতুন ২২ ও পুরানো ৫ জনসহ সর্বমোট ২৭ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শনাক্তদের মধ্যে বড়লেখায় ৩ জন চিকিৎসক, জুড়ীতে ৩ জন নার্স এবং মৌলভীবাজার সদরের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এছাড়া কমলগঞ্জে একজন সাংবাদিকসহ ১০ জন, রাজনগরে ২ জন, মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
