চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মুন্সীগঞ্জে ৪২ জনের করোনা শনাক্ত

আপডেট : ২২ মে ২০২০, ০৭:২৬ পিএম

মুন্সীগঞ্জে একদিনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নতুন করে আরও ৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩২ জনে। 

শুক্রবার বিকেল ৫ টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৩২ জনের নমুনা থেকে নতুন করে ৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে রয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান।

নতুন শনাক্তের মধ্যে জেলা সদরে সর্বোচ্চ ২৭ জন রয়েছেন। এছাড়া সিরাজদীখানে ১ জন, লৌহজংয়ে ৫ জন, গজারিয়ায় ৮ জন ও টঙ্গীবাড়তে ১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত