রাজধানীতে নিয়ম না মেনে দোকান খোলা রাখায় ৩৯ হাজার টাকা জরিমানা

আপডেট : ২২ মে ২০২০, ০৮:২৪ পিএম

সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজধানীতে ৩৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

শুক্রবার রাজধানীর রমনা থানাধীন বেইলি রোডে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা অভিযানটি পরিচালনা করেন। 

তিনি জানান, বিকেল ৪টার পর শাড়ি কসমেটিকসের দোকান ও ৫টার পর খাবারের দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মেনে বিক্রয় করায় অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোট ৪টি মামলা ৩৯০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

তিনি জানান, তাঁত কুটিরকে ৪ হাজার, এম ক্রাফটকে ১০ হাজার, এমাজিং ডিসকাউন্টকে ১৫ হাজার ও নবাবী ভোজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত