কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাহাঙ্গীর আলম (৭০) নামে এক কাঠ ব্যবসায়ী মারা গেছেন। এ নিয়ে উপজেলায় উপসর্গ নিয়ে তিনজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এসব তথ্য জানান।
গতকাল শুক্রবার বুলবুল আহম্মদ জানান, কয়েক দিন ধরে শহরের দক্ষিণপাড়া আবদুর রহমান গেট রোডের বাসিন্দা জাহাঙ্গীর আলম জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার তিনি মারা যান। জাহাঙ্গীরের পাশাপাশি তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
