বিপন্ন-বিষণ্ন এই পৃথিবীতে সব জাতিগোষ্ঠিকে নতুন করে ভাবতে হচ্ছে জীবনের সমীকরণ। এ যাবৎকালের ভয়াবহতম মহামারীতে তছনছ হয়ে গেছে সবকিছু। চারদিকে শুধু করোনার অভিঘাত। এর ভেতরেই জীবনকে নিয়ে হাঁটতে হচ্ছে মানুষকে।
এর ভেতরেই স্বপ্ন দেখতে হচ্ছে। এর ভেতরেই রচনা করতে হচ্ছে আগামীর সম্ভাবনা। সেই গল্পের এক ঝলক যেন ‘কৃষকের ঈদ আনন্দ বেদনা’।
বরাবরই ঈদের আয়োজনে কৃষকদের নিয়ে হাজির হন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
বাংলাদেশের কৃষকের কাছে প্রতিকূলতাই স্বাভাবিক। মাটির বুক থেকে ফসল ফলিয়ে আনা চাট্টিখানি কথা নয়। শ্রমে-ঘামে কৃষক এক অনন্য মানুষ। ঈদে পার্বণে উৎসবে কৃষকই যুগিয়ে দেয় মূল উপকরণ মুখের খাবার। কিন্তু আমরা কি ভেবেছি কৃষকের ঈদের আনন্দ কতটুকু কতটুকু তার মলিন বেদনার দিন! সে চিত্র উঠে আসবে এবারের অনুষ্ঠানে।
শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ বেদনা’ প্রচারিত হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।
