করোনা আক্রান্ত নাগরিককে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরিয়ে নিলো তুরস্ক

আপডেট : ২৪ মে ২০২০, ১১:৩৭ পিএম

এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশ থেকে করোনা আক্রান্ত এক তুর্কি নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে গেল তুরস্ক।

রবিবার তুবা আহসান নামের ওই তুর্কি নাগরিক ও তার পরিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমারনবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমারনবন্দরের পরিচালক তৌহিদ আল আহসান দেশ রূপান্তরকে বলেন, আজ দুপুরে ৪ জন গেছে। তবে কি কারনে গেছে তা বলতে পারবো না।

ঢাকায় তুরস্কের দূতাবাস তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে জানায়, তুবা আহসান ও তার বাংলাদেশি স্বামী এবং তাদের তিন বছর বয়সী যমজ সন্তান হুমা ও জিয়াদকে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে।

দূতাবাস আরও জানায়, এর আগে এপ্রিলে সুইডেনে বসবাসরত ৪৭ বছর বয়সী তুর্কি নাগরিক এমরুল্লাহ গুলুসকেন করোনায় আক্রান্ত হলে সেখানে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেশে ফিরিয়ে নেয় তুরস্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত