কল্যাণপুরে দুই প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ২৫ মে ২০২০, ১২:৪১ এএম

রাজধানীর কল্যাণপুরে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২/১৪ জন।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে কল্যাণপুরের খালেক পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহতদের লাশ সোহরাওয়ার্দি হাসপাতালে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত