গাজীপুরে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪৬ জনে। সোমবার গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৪৩ জন, কালিয়াকৈর উপজেলায় ৯ জন, কালীগঞ্জে ৫ জন, কাপাসিয়ায় ১ জন।
এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত ৮৪৬ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৯৪ জন, কালীগঞ্জে ১২০, কাপাসিয়ায় ৮৬, শ্রীপুর উপজেলায় ৪১ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকায় ৫০৫ জন।
করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪ জন। সর্বশেষে গত রবিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকার এক ব্যক্তি মারা যান। তার বয়স ৫০ বছর। গত শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২২২ জন।
