পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

আপডেট : ২৫ মে ২০২০, ১১:১৬ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় ধাপেরবাজার পার্বতীপর-ফুলবাড়ী মহাসড়কের পাশে সামাজিক দূরত্ব মেনে ইউসুফপুর, শেরপুর, রামপুর, মধ্যপাড়া, তেলিপাড়া, ধাপেরবাজার, দুপিপুকুর, রামভাদ্রপুর, টুনিয়ারা এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো. মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন প্রমুখ।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে পার্বতীপুরে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ৬ শতাধিক বসতবাড়ি লন্ডভন্ড, দোকান-পাট, আম, ভুট্টাসহ সবজির ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে প্রায় ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে গেছে। রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পার্বতীপুর শহরসহ ক্ষতিগ্রস্ত এলাকা বিদ্যুৎবিহীন ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত