সোনারগাঁয়ে গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ স্বাস্থ্যকর্মীসহ করোনা শনাক্ত হয়েছে আরও ১২ জনের।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘণ্টায় ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে ৯জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ২জন প্রাপ্ত বয়স্ক মহিলা ও ১জন শিশু রয়েছে। শনাক্তদের মধ্যে ২ জন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ স্বাস্থ্যকর্মীও রয়েছে।
এ পর্যন্ত সোনারগাঁয়ে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৬৭জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। সুস্থতা লাভ করেছেন- ৭৪জন।
