টানা তৃতীয় দিন সাতশো'র নিচে মৃত্যু যুক্তরাষ্ট্রে

আপডেট : ২৭ মে ২০২০, ০৮:২০ এএম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মৃত্যুর হার কিছুটা কমে এসেছে। টানা তৃতীয়দিন দেশটিতে সাতশোর নিচে মৃত্যু হয়েছে। তবে নতুন করে ছয়শো ছাড়ানো নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা লাখের আরও কাছে চলে এসেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ আরও ৬৫৭ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৮৭৫ জন, বিশ্বে সর্বোচ্চ।

তবে আক্রান্তে সংখ্যা বেড়ে চলছে। নতুন আঠারো হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে সংখ্যাটি দাঁড়িয়েছে ১৬ লাখ ৮০ হাজারে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।

এদিকে, বিশ্বে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫৫ লাখ ৮৮ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ৩ লাখ মানুষের। সুস্থ হয়েছেন ২২ লাখ ৮৬ হাজার।

আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ৩ লাখ ৯১ হাজার; তৃতীয়স্থানে ৩ লাখ ৬২ হাজার। দুই লাখ ৬৬ হাজার আক্রান্ত নিয়ে এই তালিকায় চতুর্থস্থানে যুক্তরাজ্য। পঞ্চমস্থানে আছে স্পেন, ২ লাখ ৩৬ হাজার।

মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৩৭ হাজার ছাড়িয়েছে। এই তালিকায় তৃতীয়স্থানে ইতালি ৩২ হাজার। ফ্রান্স আছে চতুর্থস্থানে, সাড়ে ২৮ হাজার মৃত্যু নিয়ে। ২৭ হাজার মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে আছে স্পেন। ষষ্ঠস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ছাড়িয়েছে ২৪ হাজার।

এদিকে, ভারতে আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৪ জন।

মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ৩৬ হাজার ৭৫১ জন। মৃত্যু ৫২২ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত