করোনায় ২ নেতার মৃত্যুর সংবাদ শুনে শ্রমিক লীগ নেতা এটলির মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২০, ০৫:০৮ পিএম

নিজ দলের দুই নেতা করোনায় মারা গেছেন এমন সংবাদ শোনার পর চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি (৬০) মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। 

মঙ্গলবার গভীর রাতে নগরীর ও আর নিজাম রোডের বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এটলির ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় বলে জানান চিকিৎসক। 

মেডিকেল সেন্টারের পরিচালক ডা. রজত বড়ুয়া বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে শ্রমিক লীগের ওই নেতাকে যখন হাসপাতালে আনা হয় তখনতানার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তানাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হলে তাকে ভেন্টিলেটর সার্পোট দেওয়া হয়। রাত ১২টার পর তিনি মারা যান। 

মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, এটলির হৃদরোগ ছিল। মঙ্গলবার রাতে করোনায় কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী ও পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ঈসা মো. দুলাল এর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এরপর অসুস্থতাবোধ করায় তানাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। বুধবার সকালে নগরীর চৈতন্য গলির নগর বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি ছিলেন ৯০ স্বৈরাচার বিরোধী বিরোধী আন্দোলন, ঘাট শ্রমিক, বন্দর শ্রমিকদের আন্দোলনের অন্যতম নেতা। এটলি সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত