কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান, সিটি কাউন্সিলর করোনা আক্রান্ত

আপডেট : ২৭ মে ২০২০, ০৬:৫৯ পিএম

কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল ও সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুবসহ ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি জানান, গত ২৩ মে উপজেলা চেয়ারম্যানের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় এবং আজ রেজাল্ট পজিটিভ আসে। উপজেলা পরিষদে কর্মরত আরও তিনজনেরও করোনা শনাক্ত হয়েছে।  

এছাড়া, কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুবের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল জানান, তিনি ভালো আছেন, সকলের দোয়া চেয়েছেন। তার অফিসের পিআইও পজেটিভ আসার পর তিনি টেস্ট করান।

জানা গেছেন, করোনা সংক্রমিত এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংস্পর্শে থাকায় সংক্রমণ প্রতিরোধে জেলা সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী কোয়ারেন্টাইনে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত