হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান হাসান রাজা জানিয়েছেন, নিহতরা লাইফ সাপোর্টে ছিলেন এবং এসির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
রাজধানীর ব্যয়বহুল এই হাসপাতালটিতে বুধবার রাত ১০টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জন রোগী নিহত হন।
এ বিষয়ে হাসান রাজা দেশ রূপান্তরকে বলেন, হসপিটালের ওই অংশটি মাসখানেক আগে চালু করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ডাক্তার-নার্সদের কেউ হতাহত হয়নি।
এছাড়া, ডিসি গুলশান সূদীপ চক্রবর্তী জানান, নিহতদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ এবং ২ জনের নেগেটিভ। পজিটিভদের দাফন আইইডিসিআরের গাইড লাইন অনুসারে হবে। অন্য দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডিসি আরও বলেন, করোনা আসোলেশন ইউনিটে প্রচুর স্যানিটাইজারসহ অন্যান্য দাহ্য পদার্থ ছিল। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। ৯ টা ৪৮ মিনিটে ১ রোগীর স্বজন ৯৯৯ এ ফোন করে আগুনের খবর দেয়। পরে ভাটারা থানা পুলিশ বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে জানায়। তারা এসে আগুন নেভায়।
