বিএসএমএমইউর পরীক্ষায়ও জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

আপডেট : ২৮ মে ২০২০, ০৭:৪০ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর টেস্টেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিব এসছে। গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। 

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী জানান, বিএসএমএমইউ এর কর্মীরা বুধবার তার বাসা থেকে নমুনা সংগ্রহ করেছেন। 

বৃহস্পতিবার নমুনার ফলাফলেও করোনা পজিটিভ আসে তার। এর আগে রোববার গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটে তার করোনা ধরা পড়ে।

জাফরুল্লাহ চৌধুরী তার ধানমন্ডির বাসায় চিৎিসা নিচ্ছেন। তিনি প্লাজমা থেরাপিও নিয়েছেন বলে গণস্বাস্থ্যের পক্ষ থেকে বলা হয়। 

কোভিড-১৯ রোগের চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে রক্তরস বা প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশেও সম্প্রতি শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হয়ে তা সেরে ওঠায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত