করোনায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে গণপরিবহনের নিয়ন্ত্রণ দাবি

আপডেট : ২৯ মে ২০২০, ১২:০২ এএম

সেনাবাহিনীর নিয়ন্ত্রণে গণপরিবহন চালুর চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় বলে আমাদের দেশের গণপরিবহনকে আইন মানানো এক কঠিন চ্যালেঞ্জ। দীর্ঘদিন বন্ধের কারণে আয় বঞ্চিত থাকায় পরিবহনের মালিক ও শ্রমিক ভাইয়েরা নিদারুণ আর্থিক সংকটে পতিত। ফলে তাদের কাছে বেঁচে থাকায় এখন মূখ্য বিষয়। তাদের পক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে পরিবহন পরিচালনা করা কতটুকু সম্ভব তা প্রশ্নবোধক। অন্যদিকে সড়কে যারা বৈধ অবৈধ চাঁদাবাজি করেন তারা সক্রিয় হয়ে উঠবে।

এ অস্থায় সরকারের পক্ষে পরিবহনের মালিক, শ্রমিক ও যাত্রীদের জন্য আরোপিত স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে উল্লেখ করেন কার হয় বিবৃতিতে।

এতে বলা হয়, দেশে গণপরিবহনগুলো দৈনিক ইজারাভিত্তিক চালানোর কারণে মালিক সমিতি, বাস শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণের পরিবর্তে স্ব-স্ব গণপরিবহনের শ্রমিকের নিয়ন্ত্রণের পরিবহনগুলো পরিচালিত হয়। এতে দেশের যাত্রী সাধারণ শঙ্কিত যে বেশি যাত্রী তোলা ও অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অসম প্রতিযোগিতা তৈরি হতে পারে।

এ অবস্থায় করোনা সংক্রমণ বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিলেই কেবল সড়কে শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্ভব বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।

খবর: ইউএনবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত