চলমান করোনাযুদ্ধে দেশ ও জনগণের সুরক্ষাসেবা নিশ্চিত করতে গিয়ে আত্মোৎসর্গকারী ১৪ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান প্রদান করেছে ওয়ালটন গ্রুপ। গতকাল বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের কাছে অনুদানের টাকা তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রতিনিধি। এই সময় ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ও অসামান্য অবদানের কথা উল্লেখ করে ওয়ালটন গ্রুপের প্রতিনিধি বলেন, ‘বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।’ এ সময় বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি। চলমান করোনাযুদ্ধে মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী বাংলাদেশ পুলিশ। সর্বদাই জনগণের পাশে, বাংলাদেশ পুলিশ।
