কুরিয়ার সার্ভিসে খাবারের আড়ালে হেরোইন পাচার

আপডেট : ২৯ মে ২০২০, ০৪:০৩ এএম

কুরিয়ার সার্ভিসে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার আড়ালে হেরোইন পাচারে জড়িত দুজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) জাহিদ আহসান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে র‌্যাব-২-এ কর্মরত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি টিম রাজধানীর পাশর্^বর্তী সাভার ও আশুলিয়ায় অভিযান চালায়। অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ সৈবুর রহমান (৩২) ও নাজমা আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়। 

মহিউদ্দিন ফারুকী জানান, তারা দীর্ঘদিন কুরিয়ার সার্ভিসে শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছেন। স্থানীয়ভাবে আসামিদের সম্পর্কে যাচাই-বাছাইকালে জানা যায়, তারা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত