গরু বাঁধা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

আপডেট : ৩০ মে ২০২০, ০১:০৭ এএম

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে হরিণাকুন্ডুর শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র ওই গ্রামের আজাদ হোসেন ও দবির মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিকেলে আজাদের সমর্থক কামাল রাস্তার পাশে গরু বাঁধলে দবির মণ্ডলের সমর্থক হবিবর রহমান গরু খুলে দেয়।

এনিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত