হাসপাতালে রোগী ভর্তি না করালে ব্যবস্থা : সিএমপি

আপডেট : ৩১ মে ২০২০, ০৪:৫৬ এএম

চট্টগ্রাম নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগী মারা গেলে এবং চিকিৎসা সেবায় অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হটলাইন চালু করেছে। যাতে অভিযোগ করলেই ব্যবস্থা নেবে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, করোনা প্রাদুর্ভাবের এ সময়ে হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু খুবই অমানবিক। এসব হয়রানি এবং অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেসরকারি বিভিন্ন হাসপাতাল ঘুরে অনেকে চিকিৎসা পাচ্ছেন না অভিযোগ পাওয়া যাচ্ছে। নগরীতে চিকিৎসা না পেয়ে কেউ মারা গেলে অথবা রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করলে তথ্য-প্রমাণসহ আমাদের জানালেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত