সিভিল এভিয়েশনের খাল উদ্ধারে মাঠে নেমেছে ডিএনসিসির মেয়র

আপডেট : ৩১ মে ২০২০, ০৪:৫৮ এএম

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সিভিল এভিয়েশনের মালিকানাধীন একটি খাল উদ্ধারে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল শনিবার সকালে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে খালটি উদ্ধারে যান ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। খালটিতে স্থাপনা রয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়ে ডিএনসিসিরি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকার এই অঞ্চলে যে যার মতো করে বাসা-বাড়ি করেছে। কিন্তু কীভাবে বৃষ্টির পানি যাবে সেটার চিন্তা-ভাবনা করা হয়নি। এতে জনগণের দুর্ভোগ হচ্ছে। সিভিল এভিয়েশনকে অনুরোধ করেছি তাদের খালটি খনন করতে। কিন্তু তারা তা করেননি। জমি তাদের, কিন্তু কাজ করতে হবে সিটি করপোরেশনকে। পয়সা দিতে হবে সিটি করপোরেশনকে।’

ওয়াসার কমকা-ে ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, ‘মগবাজার শাশাববাড়ি এলাকায় ঢাকা ওয়াসার পাঁচ ফুট ড্রেন আছে। আমি বারবার ওয়াসাকে বলেছি ড্রেনটি পরিষ্কার করে দিতে। কিন্তু তারা করেনি। আজ সব কিন্তু ডুবে যাচ্ছে। জনগণ কিন্তু আমাদের ধরছে। অথচ জমি আর ড্রেনগুলোর মালিক অন্যরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত