করোনায় মারা গেলেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ

আপডেট : ৩১ মে ২০২০, ০৩:৪৯ পিএম

এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

এনটিভি সূত্রে জানা যায়, আজ রোববার দুপুর দেড়টার দিকে মোস্তফা কামাল সৈয়দ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এনটিভির অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে উনি আজ দেড়টার দিকে ইন্তেকাল করেছেন। গত ১১ মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তিনি আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

তিনি আরও বলেন, ‘করোনা রোগী হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। যতদূর সম্ভব বনানী কবরস্থানে ওনাকে দাফন করা হবে।’

মোস্তফা কামাল সৈয়দ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা। ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত