সরকারকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি জেলায় প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠা ও ওষুধের দাম ক্রয়সীমার সামর্থ্যের মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রবিবার দেশ রূপান্তরের মাধ্যমে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন সারা দেশে প্রতিটি জেলায় এখনই প্লাজমা ব্যাংক তৈরী করা জরুরি।
তিনি বলেন, করোনা চিকিৎসায় দেশে ওষুধের যে চড়া দাম তাতে গরিব মানুষের পক্ষে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই সরকারকে দ্রুত করোনায় চিকিৎসার ওষুধের দাম ক্রয়সীমার মধ্যে রাখার আহ্বান জানাই।
করোনা ভাইরাস কিটের মাধ্যমে দ্রুত শনাক্ত করা গেলে অল্প টাকার ওষুধে করোনা আক্রান্ত রোগীরা সেরে উঠতে পারে। তার ধারণা সরকার গনস্বাস্থের উদ্ভাবিত কিট দ্রুত অনুমতি দিয়ে সর্বসাধারণের চিকিৎসা সেবায় এগিয়ে আসবেন।
করোনা সংক্রমণের শিকার ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং খাওয়া দাওয়া করছেন।
