পরিবহন শ্রমিকদের নিরাপত্তাসহ ৬ দফা দাবি শিমুল বিশ্বাসের

আপডেট : ৩১ মে ২০২০, ০৯:৩৪ পিএম

করোনা পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের নিরাপত্তাসহ ৬ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

রবিবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে শিমুল বিশ্বাস বলেন, ডিউটি কালে প্রতিটি শ্রমিকের পূর্ণ নিরাপত্তা সামগ্রী সরবরাহ করতে হবে। কোন শ্রমিক করোনায় আক্রান্ত হলে সরকারকে উপযুক্ত চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে। করোনায় কোন শ্রমিকের মৃত্যু হলে উক্ত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণের ঘোষণা দিতে হবে

প্রতি টার্মিনালের প্রবেশ পথে জীবাণুনাশক বক্স স্থাপন করতে হবে। প্রতিটি টার্মিনালে শ্রমিক এবং যাত্রীদের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিবহন শ্রমিকদের ১০ টাকা দরে চাল দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অবিলম্বে এই দাবি মেনে নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার কাছে জোর দাবি জানান এই শ্রমিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত