নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি-মাদক চোরাকারবারি ‘গোলাগুলি’, নিহত ১

আপডেট : ০১ জুন ২০২০, ০৫:১৫ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির সাথে ‘গোলাগুলিতে’ এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় বিজিবি ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যানের গোদা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। ঘটনাস্থলে পৌঁছালে চক্রের সদস্যরা বিজিবি সদস্যদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালালে ১ জন নিহত হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সীমান্তে চোরাকারবারিদের সাথে বিজিবির গোলাগুলির খবর পেয়েছি। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত