স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেট : ০২ জুন ২০২০, ০১:৪০ এএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার তিনি নিজেই বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা কালীন সময়ে সার্বক্ষণিক অফিস করেছি, সেজন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। গত চার দিন আগে করোনা লক্ষণ দেখা দেয়। তারপর টেস্ট করা হলে রিপোর্টে আজকে করোনা পজিটিভ এসেছে।

চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মাইদুল ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত মিডিয়া সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত