ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশি আহত

আপডেট : ০২ জুন ২০২০, ০৬:৫৯ এএম

ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহত ব্যক্তি গোপনে রংপুরের কোনো এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

বিজিবি ও স্থানীয় লোকজন  জানান, রাত ৯টার দিকে ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানার মেইন পিলারের কাছে দুই দেশের চোরাকারবারিদের একটি দল মাদক এবং গরু পাচারকারী সিন্ডিকেট জড়ো হয়। তারা এ সময় একটি চালান বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করে।

নোম্যান্স ল্যান্ডে জড়ো হওয়া ওই চোরাকারবারি সিন্ডিকেট দলটিকে লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে। গুলিতে বাংলাদেশি চোরাকারবারি সিন্ডিকেট দলের সাইদুল নামে এক যুবক আহত হন। তার ডান হাতে গুলি লাগে বলে স্থানীয় সূত্রগুলো জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত