পানিতে ডুবে নেত্রকোনা শেরপুরে ৪ শিশুর মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২০, ০৭:০১ এএম

নেত্রকোনার কলমাকান্দায় গত সোমবার পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। পৃথক স্থান ও সময়ে পরিবার ও স্বজনরা উদ্ধার করে তিন শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার পাঁচকাঠা গ্রামে সোমবার দুপুরে সিদ্দিক মিয়ার দেড় বছর বয়সের ছেলে আকাশ বাড়ির উঠানে খেলার করার সময় সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে ডুবে মারা যায়। একইদিন বিকেলে উপজেলার বাগজান গ্রামের আয়নাল মিয়ার দুই বছর বয়সের শিশু আমেনা খাতুন খেলতে খেলতে বাড়ির পেছনের ডোবার পানিতে পড়ে যায়। ওইদিন সন্ধ্যার আগে উপজেলার কুতিগাঁওয়ে মামার বাড়িতে বেড়াতে আসা পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার চাকুয়া গ্রামের মামুন মিয়ার পৌনে দুই বছরের শিশু মাইমুনা বাড়ির সামনের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

অন্যদিকে শেরপুরের নকলায় গর্তের পানিতে ডুবে আরাফাত নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার ধুকুড়িয়া গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত