মির্জাপুরে পুলিশ সদস্যসহ দুইজনের করোনা শনাক্ত

আপডেট : ০৩ জুন ২০২০, ০৪:১২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে এক পুলিশ কনস্টেবল ও টেক্সটাইল মিলের নারী শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪জনে।

বুধবার বেলা ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, গত শুক্রবার (২৯ মে) স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই দুইজনসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৪ জনের নমুনা সংগ্রহ করে শনিবার (৩০ মে) ঢাকার আই পি এইচ ল্যাবে পাঠায়।

বুধবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ কনস্টেবল এবং গ্রীন টেক্সটাইলের নারী শ্রমিকের করোনা পজিটিবের খবর পায় স্বাস্থ্য বিভাগ। আজকের দুইজনসহ মির্জাপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত পুলিশ সদস্যকে ট্রেনিং সেন্টারেই আইসোলেশনে রাখা হয়েছে। নারী শ্রমিককে নরসিংদীতে তার বাড়িতে পাঠানো হয়েছে। গ্রীন টেক্সটাইল মিলে তার সংস্পর্শে আসা সাতজন শ্রমিককে ছুটিতে পাঠানো হয়েছে। আক্রান্ত শ্রমিক যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ি লকডাউন করা হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত