সুন্দরবনের ওপর অত্যাচার বেড়ে চলেছে, তা বন্ধ করতে হবে: খুলনা সিটি মেয়র

আপডেট : ০৪ জুন ২০২০, ০৫:৫৯ পিএম

সুন্দরবন না থাকলে ঘূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো উল্লেখ করে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুন্দরবনের ওপর মানুষের অত্যাচার বেড়ে চলেছে এবং তা বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে আম্পানে মোংলায় ক্ষতিগ্রস্ত ৬শ পরিবারের মাঝে নগদ অর্থ ও জীবন রক্ষাকারী বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানতা অবলম্বন করে করোনাভাইরাস মোকাবিলা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান ও রূপান্তরের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম খোকন।  

আম্পানে ক্ষতিগ্রস্ত ৬শ পরিবারের প্রত্যেককে নগদ তিন হাজার এবং প্রতিবন্ধীদের চার হাজার করে টাকাসহ জীবন রক্ষাকারী উপকরণ পিট ল্যাট্টিন, তাঁবু ও হাইজিন কীটস প্যাকেজ প্রদাণ করা হয়। এছাড়া পুকুর জীবাণুমুক্তকরণ এবং মার্কেটে হাত ধোঁয়ার উপকরণও বিতরণ করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত