কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ দেশটির মোট জনসংখ্যা ও প্রবাসীর সংখ্যার মধ্যে ভারসাম্য আনার কথা বলেছেন।
তিনি বলেন, মোট জনসংখ্যার সর্বোচ্চ ৩০ ভাগ পর্যন্ত অভিবাসীদের জায়গা দেবে কুয়েত সরকার। এখন যা প্রায় ৭০ শতাংশ।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই অভিবাসী। এই ভারসাম্যহীনতা ভবিষ্যতে আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে। এর নিরসন প্রয়োজন।’
বর্তমানে দেশটিতে ৪৮ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩৪ লাখই অভিবাসী। খালিদ আল সাবাহ বলেন, ‘আদর্শ হচ্ছে কুয়েতের জনসংখ্যা হবে ৭০ শতাংশ, আর নন-কুয়েত ৩০ শতাংশ।’
সম্প্রতি দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম কমেছে। যার ফলে দেশটির অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে।
কুয়েতের বিশাল অভিবাসী জনগোষ্ঠীর বেশিরভাগই মধ্যপ্রাচ্য এবং এশিয়ান শ্রমিক।
