বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসেবা দিতে গড়িমসি করছে : নাছির

আপডেট : ০৫ জুন ২০২০, ০৪:০৩ এএম

করোনার এই দুঃসময়ে বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেছেন, রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে তারা গড়িমসি করছে। তাদের অবহেলার কারণে রোগীরা মৃত্যুবরণ করছে। এসব শাস্তিযোগ্য অপরাধ। এ সময় বেসরকারি হাসপাতালগুলোসহ সবাইকে এরূপ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ও উত্তর কাট্টলী হাসেম নাজির হেলথ সেন্টারে করোনা টেস্টিং বুথের উদ্বোধনকালে সিটি মেয়র এসব কথা বলেন। বেসরকারি সংস্থার (ব্র্যাক) সহায়তায় কভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করতে উন্নত প্রযুক্তির মাধ্যমে এসব করোনা টেস্টিং বুথ স্থাপিত হচ্ছে। ব্র্যাক এসব বুথ থেকে নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত