মানিকগঞ্জে একদিনে আরও ৮৮ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৬ জুন ২০২০, ১০:২৬ এএম

মানিকগঞ্জে গেল ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ নতুন করে ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৮৫ জন।

শনিবার সকালে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ২ ও ৩ জুন মানিকগঞ্জ থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারে পাঠানো হয়েছিল। এতে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৮জন, সাটুরিয়া উপজেলায় ২৪ জন, শিবালয় উপজেলায় ১৩ জন, ঘিওর উপজেলায় ৮ জন, সিংগাইর উপজেলায় ৭ জন, হরিরামপুর উপজেলায় ৬ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ২ জন।

মানিকগঞ্জে মোট তিন হাজার ১৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুই হাজার ৭৬৪টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেলো ২৮৫ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ১৮ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ২০৩জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

করোনায় আক্রায় হয়ে মারা গেছেন ৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৬জন।

এছাড়া জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত