সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার প্রেস ক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. মোসলেম উদ্দিনকে (দৈনিক ইত্তেফাক) সভাপতি ও এ এইচ ইমরানকে (দৈনিক খবর/এশিয়াখবর২৪ ডটকম) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যরা হলেন- সহসভাপতি এসএম আমীর হোসেন (দৈনিক জনতা) ও মোহাম্মদ মোমেন হোসেন (সময় টিভি), যুগ্ম সম্পাদক মো. শামীম রহমান (দৈনিক তরুণ কণ্ঠ), অর্থ সম্পাদক সোহেল রহমান (দৈনিক দেশরূ পান্তর), সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বাবু (দৈনিক গণমুক্তি), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল কবির খান অনু (সময়ের আলো), অফিস সম্পাদক মো. আব্দুল হক (দৈনিক ঘোষণা) এবং কার্যনির্বাহী সদস্য মো. কবির হোসেন (দৈনিক সংবাদ), মো. কামাল উদ্দিন (বাসস), আব্দুল আলীম ভূইয়া শাহীন (রাইজিংবিডি ডটকম) ও কাজী গাউছুল হায়দার (দৈনিক সোনালী বার্তা)।
