প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যুর পর তাণ্ডব

আপডেট : ০৭ জুন ২০২০, ১১:৫৬ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে বৃহস্পতিবারের হামলায় আহত নুর ইসলাম রোববার মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা ব্যাপক বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের নেতৃত্বে ভাঙচুর ও লুটপাট চলে বলে অভিযোগ ওঠে। 

এ সময় ছবি তুলতে সাংবাদিকদের ওপরও হামলার ঘটনা ঘটে।  

জানা যায়, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে বৃহস্পতিবার বিকালে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের লোকজন। সেখান থেকে আহত আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতে তিনি মারা যান। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বিকেলে তারা মৃত্যু হয়। নিহত নুর ইসলাম ওই গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।

নুর ইসলাম মারা যাওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর  শুরু হয় ভাঙচুর ও লুটপাট। সাবেক চেয়ারম্যান ফরিদের নেতৃত্বে শত শত নারী পুরুষ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বলে জানা যায়। 

এ সময় তারা গরু, ছাগল, ঘরের আসবাবপত্র, ধান-চাল লুট করে নিয়ে যায় বেলে অভিযোগ ওঠে। ওই গ্রামসহ আশপাশের গ্রাম থেকে লোক এসে এ ভাঙচুরের তাণ্ডব চালায়। 

সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে হামলাকারীরা হাসুয়া, রামদা, লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের দিকে আসে।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তারপর থেকে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্তিতি শান্ত রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত