সুনামগঞ্জে করোনায় আক্রান্ত সংখ্যা ৩০০ ছাড়ালো

আপডেট : ০৮ জুন ২০২০, ১১:১৯ এএম

সুনামগঞ্জে নতুন করে আরও ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে পুরো জেলায় আক্রান্তের সংখ্যা ৩শ ছাড়িয়েছে।

রবিবার রাতে জেলায় নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত শনাক্তসহ মোট করোনায় আক্রান্ত ৩০৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলায় ২২, জামালগঞ্জ ৫ জন দোয়ারাবাজার উপজেলায় ৩ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন এবং তাহিরপুর ২ জন রয়েছেন।

১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর রবিবার তা ছাড়ায় ৩০০ জন। আর মারা গেছেন ৩ জন। ৩ জনই ছাতক উপজেলার।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, রবিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে রবিবার ১৮৮টি নমুনা গ্রহণ করা হয়। ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৪টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। যার সবগুলোই সুনামগঞ্জের।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৩০৪ জন। তার মধ্যে সুনামগঞ্জ সদরে ৯৪, ছাতক উপজেলায় ৭৩, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৫, বিশ^ম্ভরপুর উপজেলায় ১৩, দিরাই উপজেলায় ৭, শাল্লা উপজেলায় ১১,তাহিরপুর উপজেলায় ১৬,জামালগঞ্জ উপজেলায় ১৩, ধর্মপাশা উপজেলায় ১৭, দোয়ারাবাজার উপজেলায় ২৭, জগন্নাথপুর উপজেলায় ১৭ জন করোনায় আক্রান্ত।

বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৪৪৪ জন। আইসোলেশনে গেছেন ৩০৪ জন।

এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন। আর মৃত্যবরণ করেছেন ৩ জন যাদের সবাই ছাতক উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, ঈদের পর থেকেই সুনামগঞ্জে করোনার আক্রান্ত সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। ঈদের বাজার মানুষের সামাজিক দূরত্ব না মানা এবং জেলায় লকডাউন তুলে নেয়ার পরই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মানুষের মধ্যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা না আসলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি আরও জানান, আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যে জেলায় সুস্থ হয়ে হয়েছেন ৮১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত