ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলী করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার (পিওএম) মোহা. আবদুল মালেককে যুগ্ম-পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) এবং যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মো. ইমাম হোসেনকে যুগ্ম-পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে বদলী করা হয়েছে।
একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) মঈনুল হককে যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
