করোনা ঠেকাতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই : নাছির

আপডেট : ১০ জুন ২০২০, ০২:১৬ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চট্টগ্রামে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘করোনা চিকিৎসায় হাসপাতাল, ডাক্তার-নার্সসহ জনবল বাড়াতে হবে। তাহলে চিকিৎসা পেতে অন্যান্য রোগীদের ভোগান্তি কমবে।’

গতকাল মঙ্গলবার ৪১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নগরীর ৭৫ কিলোমিটার সড়কে এলইডি বাতি স্থাপন প্রকল্প উদ্বোধন করে মেয়র এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘করোনার অজুহাতে রোগীদের চিকিৎসা বঞ্চিত করা অপরাধ, এটি মেনে নেওয়া যায় না। বর্তমানে চট্টগ্রামসহ দেশের সব উন্নয়ন প্রকল্পে স্থবিরতা। এরই মধ্যে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নগরের ৩০টি সড়কে চারটি প্যাকেজে এলইডি বাতি লাগানো হবে। এতে বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে, আলোর পরিমাণও বাড়বে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত