নমুনার ফলাফল আসার আগেই মারা গেলে মুদি দোকানি

আপডেট : ১০ জুন ২০২০, ০৮:২৮ এএম

নীলফামামারীতে করোনাভাইরাসের উপর্সগ নিয়ে এক মুদি দোকানদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি  বিভাগে নেওয়ার পথে মারা যান তিনি।

আলমগীর হোসেন (৫৫) নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের  বাবুরহাট এলাকার বাসিন্দা।

করোনার উপসর্গ দেখা দেওয়ায় সোমবার তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

পরিবারের সদস্যরা জানায়, আলমগীর হোসেন কয়েক দিন ধরে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

করোনার উপর্সগ থাকায় সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন বাড়িতে এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়।

বেলা ১২টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন, করোনার উপসর্গ থাকায় গত সোমবার (৮ জুন) আলমগীর হোসেনের নমুনা সংগ্রহ করে দিনজাপুরের এম.আব্দুর রহিম মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও ফলাফল হাতে আসেনি। ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে  তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত