মালিকের মৃত্যুর পর পোষাপ্রাণীর ভালোবাসা প্রকাশের দৃশ্য হরহামেশাই দেখা যায়। এবার চীনের উহানে এক কুকুর তার মৃত মালিকের জন্য অপেক্ষা করল চারদিন ধরে।
জানা যায়, ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কুকুরটির মালিক। ঘটনাস্থলে দাঁড়িয়ে আত্মহত্যার সেই দৃশ্যে দেখেছিলো পোষা কুকুরটি। কিন্তু কুকুরের বোঝার সাধ্য নেই যে, আত্মহত্যা করেছে তার মালিক।
ফলে মালিক ফিরে আসবে সেই আশায় চারদিন ধরে ব্রিজে অপেক্ষা করছে কুকুর।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, উহানের ইয়াংজে সেতুতে বেশ কয়েকদিন ধরে কুকুরটিকে বসে থাকতে দেখেন জু নামের এক স্থানীয় বাসিন্দা। জু তাকে খাওয়ানোরও চেষ্টা করেন, এতে লাভ হয়নি।
প্রভুভক্ত কুকুরের কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেম পোস্ট করেন জু। ছবিতে দেখা যায় নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে পোষাপ্রাণিতই। কিন্তু তখনও জু জানেনা কেন কুকুরটি এখানেই বসে আছে।
পরে ৫ জুন পুলিশ জানায়, গত ৩০ মে এখান থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন। তখনই পরিষ্কার হয়ে উঠে প্রভুভক্ত কুকুরের বসে থাকার কারণ।
মনিবের জন্যে পোষ্য কুকুরের এই ভক্তি অবশ্য নতুন নয়। এর আগে জাপানে এক কুকুর রেল স্টেশনের বাইরে মনিবের অপেক্ষায় কাটিয়ে দিয়েছিল কয়েক বছর।
এ ছাড়া উহানেই এক কুকুর হাসপাতালেই তার মালিকের জন্য অপেক্ষা করছে কয়েক মাস ধরে। ওই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যায় কুকুরটির মালিক
