অস্ত্রসহ চেয়ারম্যানের ছেলেসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ

আপডেট : ১০ জুন ২০২০, ০৯:০২ পিএম

নোয়াখালীর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় তিনটি দেশে তৈরি এলজিসহ দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার দুপুরের দিকে স্থানীয় রশিদ ড্রাইভারের বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বকশীর ছেলে ইসমাইল বকশী (২৬) ও একই এলাকার মাইন উদ্দিন (৩০)।

স্থানীয়দের ভাষ্য মতে, সকাল থেকে দফায় দফায় ওই এলাকায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিচ্ছিল তারা। পরে স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবককে আটক করে। তাদের কাছে থাকা একটি হাত ব্যাগ কেড়ে নেয় স্থানীয় লোকজন। ওই হাত ব্যাগ খুলে তিনটি দেশীয় এলজি উদ্ধার করেন স্থানীয়রা। পরে দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশে সোপর্দ করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. কামরুজ্জামান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত