সি-ফরটি স্টিয়ারিং কমিটি

দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারপারসন আতিকুল

আপডেট : ১১ জুন ২০২০, ০৪:০০ এএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব দেওয়া বিশ্বের ৪০টি মেগাসিটির মেয়রদের নিয়ে গঠিত সংস্থা সি-ফরটি (ঈ৪০)-এর স্টিয়ারিং কমিটির দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের নতুন ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল বুধবার ঈ৪০ চেয়ারম্যান এবং লস অ্যাঞ্জেলেস শহরের মেয়র এরিক গারসেটি ই-মেইলে এ সংবাদ জানান। দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এরিক গারসেটি ডিএনসিসি মেয়রকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, গত বছর ৯-১২ সেপ্টেম্বর ডেনমার্কে সি-ফরটি সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম অংশগ্রহণ করেন। সে সম্মেলনে বিভিন্ন শহর থেকে আসা মেয়ররা তাদের নিজ নিজ শহরে নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যেসব ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন তা তুলে ধরেন। সম্মেলনে বিভিন্ন শহরের মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, ফিলানথ্রপিস্ট, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী, জলবায়ুকর্মীসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত