চৌহালীতে পুলিশের ধাওয়ায় যমুনায় ডুবে তরুণের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২০, ০৫:৪১ এএম

সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ঘোরজান ইউনিয়নের বরাঙ্গাইল কুয়েতপাড়ায় গত মঙ্গলবার বিকেলে পুলিশের ধাওয়ায় যমুনা নদীতে ডুবে এনতাজ আলী ম-ল (৪২) নামের একজনের মৃত্যু হয়েছে। এনতাজ আলী ম-ল পাশর্^বর্তী শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভারদিঘুলিয়া গ্রামের দুগুল ম-লের ছেলে। দুই ঘণ্টা পর তার লাশ যমুনা নদীর হাটঘোরজান এলাকায় ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

চৌহালি থানার ওসি রাশেদুল ইসলাম বিশ^াস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত