বগুড়ায় চিকিৎসক-পুলিশসহ আরও ৮২ জন করোনায় আক্রান্ত

আপডেট : ১১ জুন ২০২০, ০৮:৪০ এএম

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসক ও পুলিশসহ ৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। সেখনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯জন। টিএমএসএস মেডিকেল কলেজে বগুড়ার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আক্রান্ত হন ২৩জন।

এ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাপ্ত ফলাফলে মোট আক্রান্ত ৮২ জন।

আক্রান্তদের মধ্যে ২ জন শিশু ছাড়াও কয়েকজম চিকিৎসক ও পুলিশ সদস্য রয়েছেন। এ পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্ত হলেন ১০৩৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত